দেশবাংলা

টঙ্গীতে অপহরণকৃত ২ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৫

গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্লাকমেইল করার অভিযোগ পাওয়া গেছে। এসময় টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা আলী হায়দারের বাড়ি থেকে এই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত অপহরনকারী চক্রের সদস্যরা হলেন, জসিমউদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ(২১), সোনিয়া আক্তার (২৩)।

জানা যায়, তারা বেশ কিছু দিন ধরেই সাধারণ মানুষদেরকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্বন করে অভিনব কায়দায় ব্লাকমেইল করে ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। গত রাত (১৭ আগস্ট) আনুমানিক ১১ টায়, টঙ্গীর বনমালা এলাকায় অভিযান পরিচালনা করে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজন ভিকটিমকে উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুুুলিশ।

অভিযানটি টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক শুভ মন্ডলের নেতৃত্বে পরিচালনা করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button