আওয়ামী লীগরাজনীতি

ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমান: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। বুধবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারেন না। ইতিহাস বিকৃত করে পাঠ্য পুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছে জিয়াউর রহমান।

তবে, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে। অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন। ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button