আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৭ লাখ

চারদিন পর গেলো ২৪ ঘণ্টায় আবারো করোনাভাইরাসে ৬ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৭ লাখ ৮৪ হাজার। নতুন আড়াই লাখসহ মোট আক্রান্ত ২ কোটি ২৩ লাখের বেশি মানুষ।

একদিনে সাড়ে ১২শ’ জনের মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে হয়েছে পৌনে দু’লাখ। আক্রান্ত সাড়ে ৫৬ লাখের বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১৩শ’র বেশি মানুষ। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার। আক্রান্ত ৩৪ লাখের বেশি।

এদিন সংক্রমণে শীর্ষে ছিল ভারত। নতুন ৬৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মোট আক্রান্ত পৌনে ২৮ লাখের কাছাকাছি। নতুন করে প্রায় ১১শ’ জনসহ মোট প্রাণহানি ৫৩ হাজারের মতো। মেক্সিকোয় প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৫ লাখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button