খেলাধুলাফুটবল

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি জায়ান্ট পিএসজি। সেমিফাইনালে জার্মানির লিপজিগকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালিস্ট হওয়ার রেকর্ড গড়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৩ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে পিএসজিকে লিড পাইয়ে দেন মার্কিনিয়োস। পিছিয়ে পড়ে গোলের চেষ্টায় আক্রমণে যায় লাইপজিগ। পাল্টা আক্রমণে ভীতি ছড়ালেও পিএসজি গোলরক্ষক সার্জিও রিকোকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি স্বাগতিক স্ট্রাইকাররা।

উল্টো ৪২ মিনিটে নেইমারের পা থেকে ডি মারিয়ার স্কোরে ফার্স্ট হাফেই জোড়া গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। সেকেন্ড হাফের ১০ মিনিটেই পিএসজির তৃতীয় গোল করে স্কোরশিটে নাম তোলেন হুয়ান বার্নাট। দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করেছে টমাস টুখেলের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button