প্রধানমন্ত্রীবাংলাদেশ
কৃষিজমি রক্ষা করে শিল্পায়ন এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই, শিল্পায়নকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশি-বিদেশি বিনোয়োগ বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার গভর্নিং বডির সভায়, এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার গভর্নিং বড়ির সভায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি জমি রক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের নামে, কৃষিজমি নষ্ট করা যাবে না বলেও, হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
এসময় শিল্পায়নের ওপর গুরুত্বারোপের পাশাপাশি দেশি-বিদেশী বিনোয়োগ বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। এছাড়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



