খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ

অলিম্পিক লিওঁকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন সার্জি জিনাব্রি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফানালে লিও’র বিপক্ষে শুরু থেকেই চিরচেনা রূপে ফেরে বায়ার্ন মিউনিখ। ১৮ ও ৩৩ মিনিটে জিনাব্রি’র জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ হয় বায়ার্নের। ম্যাচে ফেরার অবিশ্বাস্য সুযোগ মিস করের লিঁও’র কার্ল তোকো একাম্বি। ৮৮ মিনিটে প্রতিপক্ষের জালে ম্যাচের শেষ গোলটি করেন রবার্ট লেভানডস্কি।

এর আগে চারটি আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি অবশেষে গেরো খুলতে পারলো। এই নিয়ে একাদশবারের মতো ফাইনালে উঠলো বাভারিয়ানরা। আগামী সোমবার টুর্নামেন্টের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের মুখোমুখি হবে বায়ার্ন।

সংশ্লিষ্ট খবর

Back to top button