দেশবাংলা

জগন্নাথপুরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোণা গ্রামের থেকে দেড় বছরের এক কন্যাশিশুর মরদেহ শুক্রবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তেলিকোনা (নতুনপাড়া) গ্রামের রুমেন মিয়ার দেড় বছরের শিশু কন্যা সাদিয়া বেগমকে গতকাল ভোর থেকে পাওয়া যাচ্ছিলো না। পরে তার মরদেহ বাড়ির নিকটবর্তী একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে।

শিশুর বাবা রুমেন মিয়া জানান, আমার শিশুর কে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। পানিতে ফেলে দেয়ার সময় লোকজন দেখেছেন। স্থানীয় ওয়ার্ড মেম্বর আশ্বাদুল হক বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুঁটে গিয়ে যানতে পারি, শিশুটির চাচি সুবিনা আক্তার ভোরবেলায় পরিবারের লোকজনের অগোচরে শিশুটিকে পানিতে ফেলে দেন।

প্রতিবেশী এক নারী এঘটনা প্রত্যক্ষ করেছেন। পরে লোকজন ডোবার পানি থেকে শিশুর মৃত দেহ উদ্ধার করেন। ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর কেউ বলেছেন, শিশুকে পানিতে ফেলে দেয়া হয়েছে। আবার কেউ বলছেন, পানিতে পড়ে গেছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ মর্গে পাঠানো হবে।

জগন্নাথপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button