মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবু নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
জানা যায়, গত মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির রায়ান সড়কের সাড়ে দশ মাইল এলাকায়, সৈয়দ বজলুল আলী ওরফে বাবু নামে ঐ প্রবাসী গাড়ী চালিয়ে ওষুধ কেনার জন্য ফার্মেসীতে যান। ওষুধ কিনে বাসায় ফেরার পথে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে, তিনি গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় তার গাড়ীটি সামনের একটি বৈদ্যূতিক খুটির সাথে ধাক্কা লেগে, তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী ছুটে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। পরিবারে তার এক স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।



