অপরাধআইন-বিচারআন্তর্জাতিক
কলম্বিয়ায় পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ১৭

কলম্বিয়ায় পৃথক সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছেন, বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃথক তিনটি ঘটনায় ১৭ জন নিহত হয়েছে , নারিত ও কাউকা প্রদেশে পৃথক দুই হামলার ঘটনায় ১২ জন ও আরাউকা প্রদেশে হামলায় আরো পাঁচজনের মৃত্যু হয়।
নারিত প্রদেশে হামলা প্রসঙ্গে কলম্বিয়া সেনাবাহিনীর হারকিউলিস টাস্কফোর্সের কমান্ডার জেনারেল নাইরো মার্টিনেজ বলেন, ‘আমরা বলতে পারছি না, নিহত ব্যক্তিরা কোনো গোষ্ঠীর বা একই পরিবারের কিনা।’
এদিকে,এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে।এবং মাদক কারবারি ও সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা ব্যথিত।
বাংলাটিভি/শহীদ



