আইন-বিচারবাংলাদেশ

অস্ত্র মামলায় পাপিয়া ও সুমনের বিচার শুরু

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

এ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠন শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আদালত। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পাপিয়া ও তার স্বামী সুমনকে আদালতে হাজির করা হয়। এর পরপরই শুনানি শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে।

গত ১৮ আগস্ট মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আজ (২৩ আগস্ট) দিন ধার্য করেন। এর আগে ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মো. আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button