আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে আবারও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় আবারও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনার নিন্দা জানিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন।
তারা বলেছেন, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার আরো একটি ভয়ঙ্কর ঘটনা এটি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় সংগঠনটি। এদিকে, লুইসিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরি নিয়ে একটি দোকানে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
নিহত ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম ট্রেফোর্ড প্লেরিন। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২৫শে মে জর্জ ফ্লয়েড নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হাঁটু দিয়ে গলা চেপে হত্যা করে পুলিশ। ওই ঘটনায় প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা যুক্তরাষ্ট্র।



