অন্যান্যবাংলাদেশ

গণপরিবহনে বর্ধিত ভাড়া কমিয়ে, আগের মতো চান যাত্রীরা

করোনাকালে গণপরিবহনের বর্ধিত ভাড়া অবিলম্বে কমিয়ে, আগের জায়গায় আনার দাবি সাধারণ যাত্রীদের। অন্তত সেপ্টেম্বরের মধ্যে বাসের স্বাভাবিক ভাড়ার বন্দোবস্ত চান তারা।

এর কারণ হিসেবে যাত্রীরা বলছেন, বর্ধিত ভাড়ার জন্য যে শর্ত দেয়া হয়েছিলো অধিকাংশ গণপরিবহণেই তা মানা হচ্ছে না। যাত্রী কল্যাণ সমিতিও, পরিস্থিতি বিবেচনায় ভাড়া স্বাভাবিক করার আহবান জানিয়েছে।

ভাইরাস সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। আর ক্ষতি পুষিয়ে নিতে বাস মালিকদের দাবির মুখে ৬০ শতাংশ বর্ধিত ভাড়াও চালু হয়।

তবে, পরিস্থিতি পাল্টেছে। অর্থনীতিকে সচল রাখতে যখন ধীরে ধীরে কর্মমুখী মানুষের যাতায়াত বাড়ছে, তখন বেশিরভাগ গণপরিবহনেই স্বাস্থ্যবিধির শর্ত মানা হচ্ছে না। তাহলে আর, বাড়তি ভাড়া কেন? এটিই এখন প্রশ্ন সাধারণ মানুষের।

যাত্রীরা চান, অন্তত সেপ্টেম্বর থেকে আর কোন বর্ধিত ভাড়া, দিতে না হোক। এ বিষয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এমন বাস্তবতায় দ্রুত বর্ধিত ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতিও।

পরিবহন মালিকদের চাপ ছেড়ে, জনগণের সুবিধার দিকে নজর দেয়ার আহবান এই সংগঠনটির।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button