আওয়ামী লীগরাজনীতি

‘১৫ আগস্টের বিচার যথাসময়ে হলে ২১ আগস্টের হামলা ঘটতো না’

সেই সময়ে ১৫ আগস্ট হত্যাকান্ডের বিচার হলে, পরবর্তীতে ২১ আগস্টের মতো ভয়াবহ হামলা ঘটতো না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে দলের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে মোনাজাত শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ১৫ এবং ২১ আগস্ট হামলা একসূত্রে গাঁথা। ২১ আগস্ট মামলার বিচারকাজ নিয়ে বিএনপি বিরুপ মন্তব্যের সমালোচনা করেন তিনি।

কাদের আরো বলেন, রাজনীতিতে শুধুমাত্র বিএনপির জন্যই মেরুকরণ হয়েছে বলেও উল্লেখ করেন আ্ওয়ামী লীগের এই নেতা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button