প্রধানমন্ত্রীবাংলাদেশ
মাঠের রাজনীতি করতেন আইভি রহমান: প্রধানমন্ত্রী

প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে রাজনীতি করতেন শহীদ আইভি রহমান। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে যুক্ত হয়ে এ কথা বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি আরও জানান, সকল সভা সমাবেশে কোনো প্রকার অহমিকা না দেখিয়ে তিনি কর্মীদের সঙ্গে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অথচ, এতো ভালো একজন মানুষের এ রকম বীভৎস মৃত্যু সহ্য করা সত্যিই কঠিন ব্যাপার।
প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক মানুষ এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় হামলার। এ সময় আইভি রহমানের আত্মার মাগফেরাতও কামনা করেন।



