
এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এতথ্য জানা যায়।
এর আগে, গত সপ্তাহে পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি মঙ্গলবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিদ্যালয় খোলার পর স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে শিক্ষার্থীদের।
স্কুল কর্তৃপক্ষই পরীক্ষার মডেল ঠিক করবেন, অর্থাৎ এমসিকিউ নাকি লিখিত প্রশ্নে পরীক্ষা হবে। এছাড়া, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাও হবে না এ বছর। তবে থাকবে উপবৃত্তি।



