বিশ্ববাংলা

অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় ‘বিশ্ববাংলা সাহিত্য সম্মেলন’

আগামী অক্টোবরে উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘বিশ্ববাংলা সাহিত্য সম্মেলন’।

সংগঠনটির আহবায়ক জ্যোতিপ্রকাশ দত্ত জানান, আগামী ১০ এবং ১১ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এ সম্মেলনটির জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো সিটিকে নির্ধারণ করা হলেও, করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানটি অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশী সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মাঝে পারস্পরিক যোগাযোগ সৃষ্টি এবং চিন্তা চেতনার আদান প্রদানের লক্ষ্যে, এ আয়োজন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানসূচিতে রয়েছে স্বরচিত সাহিত্যপাঠ, সাহিত্য বিষয়ক সেমিনার, গ্রন্থ, লেখক পরিচিতি ও সাহিত্য  আড্ডা। আসন্ন এ ভার্চুয়াল সম্মেলনটি বাস্তবায়নের জন্য সম্প্রতি একটি প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন পূরবী বসু, আশফাক স্বপন, রিটন খান, ফারহানা আজিম শিউলী, সামা আকবর, মৌ মধুবন্তী, আনিসুজ্জামান, মোহাম্মদ ইরফান ও দীপেন ভট্টাচার্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button