বিশ্ববাংলা
ইতালীর নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

ইতালীতে শামীম আহসানকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে শামীম আহসান নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা, কুয়েত সহ বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনে, দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৩ সালে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় ১১তম ব্যাচে অংশ নিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা কৌশল ও উন্নয়ন বিষয়ে এনডিসি সম্পন্ন করেছেন।
এছাড়া ইউনিভার্সিটি অফ কুয়েত থেকে আরবী ভাষা বিষয়ক কোর্স করে, তিনি আরবী শিখেছেন।



