বিশ্ববাংলা

কুয়েতে ৯৭ হাজার ৬১২ প্রবাসীর আকামা নবায়ন অনিশ্চিত

কুয়েতে ৯৭ হাজার ৬১২ জন প্রবাসীর বয়স ৬০ এর অধিক হওয়ার কারণে আকামা নবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর বরাত দিয়ে, স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস জানায়,  উপসাগরীয় দেশ কুয়েতে ৯৭ হাজার ৬১২ জন প্রবাসীর বয়স ৬০ বছর বা ষাটোর্ধ হওয়ায় এবং এদের শিক্ষাগত যোগ্যতা

উচ্চমাধ্যমিক, কম শিক্ষাগত যোগ্যতা বা অনেকের একেবারেই শিক্ষাগত যোগ্যতা নেই। ফলে তাদের চলমান আকামা শেষ হয়ে গেলে পরবর্তী আকামা নবায়ন হবে না।

২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে নতুন এই রেসিডেন্সি আইনটি কার্যকর হতে যাচ্ছে উল্লেখ করে, স্থানীয় ওই দৈনিক আরো জানায়, দেশটিতে ১৫ হাজার ৫০২ জন প্রবাসী রয়েছেন, তারা সবাই ইউনিভার্সিটি ডিগ্রিধারী।

৯৯ হাজার ৭২০ জন বেদুইনদের কাছে রয়েছে ডিপ্লোমা সনদ। এছাড়াও, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী ২ লাখ ৭৯ হাজার ৪৫ জন প্রবাসী রয়েছেন।

উল্লেখ্য, কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ ষাটোর্ধ বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ব্যতীত কাজের অনুমতি দেবে না। গত সপ্তাহে দেশটির সংশ্লিষ্ট জনশক্তি বিভাগ মেধাভিত্তিক এই নতুন অভিবাসন আইনটির কথা জানায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button