বিশ্ববাংলা

স্পেনে করোনা আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হারুনুর রশীদ নামে আরো একজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে স্পেনে মোট ৫ জন প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেলেন।

সোমবার দেশটির সেভিয়া প্রদেশের একটি হাসপাতালে মারা যান তিনি। তার দেশের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে।

জানা যায়, হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে রাজধানী মাদ্রিদে বসবাস করে আসছিলেন। গত ১ আগষ্ট তিনি দেশটির সেভিয়া প্রদেশে তার ছোট ভাইয়ের ব্যাবসা প্রতিষ্ঠান দেখাশোনার জন্য যান। ৩ আগষ্ট অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে করোনা পজিটিভ শনাক্ত করেন। পরে সেই হাসপাতালেই কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। হারুনুর রশীদ  মাদ্রিদের বায়তুল মোকাররম মসজিদের কোষাধ্যাক্ষ ছিলেন।

তার মৃত্যূতে কমিউনিটি নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শোকবার্তা প্রকাশ করেছেন। তার মরদেহ মাদ্রিদের গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে দাফন করার  কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button