আইন-বিচারবাংলাদেশ

আবারও ৬ দিনের রিমান্ডে সাহেদ

পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এই আদেশ দেয়। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন খারিজ করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button