অপরাধবাংলাদেশ

ফেসবুকে প্রতারণা, ৪ বিদেশী আটক

সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৪ বিদেশীকে রাজধানীর দক্ষিণ খান ও বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে সিআইডি। এদের দুইজন নাইজেরিয়া ও অপর দুইজন ঘানার নাগরিক।

অভিযানে আসামীদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, সিম কার্ড, পাসপোর্ট, বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার সকালে রাজধানীর সিআইডি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব  তথ্য জানায় সিআইডি।

এদের কারোরই পাসপোর্ট ও ভিসার মেয়াদ নেই। এ সময় অপরাধের সাথে বাংলাদেশের কারা জড়িত তা খতিয়ে দেখা হবে বলেও এসময় জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button