
দেশে নতুন করে ২ হাজার ৫১৯ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে ৫৪ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।
উল্লেখ্য, এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। মোট সংক্রমণের শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ তে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়া, সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ২০৮ জন এবং ৮৭৪ জন নারী মৃত্যুবরণ করেছেন।



