বিশ্ববাংলা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

মানামা দূতাবাসের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাহরাইনের সাথে এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, গালফ এয়ারসহ অন্যান্য এয়ারলাইন্সের বাংলাদেশের সাথে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

আমিরাত এয়ারলাইন্সের স্বল্প সংখ্যক ফ্লাইট চালু থাকলেও, পর্যাপ্ত টিকিট পাওয়া যাচ্ছেনা, সেইসাথে ভাড়াও স্বাভাবিকের চেয়ে অনেক বেশী। এমতাবস্থায় বাংলাদেশে এবং বাহরাইনে আটকে পড়া প্রবাসীরা গন্তব্যস্থলে যেতে পারছেন না।

প্রবাসীদের ভোগান্তির কথা বিবেচনা করে, দূতাবাস বাহরাইন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে, আগামী সেপ্টেম্বর মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট আয়োজনের ব্যাবস্থা নিয়েছে।

এজন্য আগ্রহীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত রয়েছে, তাদেরকে গত বুধবারের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধন করতে বলা হয়েছিলো। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে, যথাসময়ে বিশেষ ফ্লাইট আয়োজন করা হবে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button