বিশ্ববাংলা

আটলান্টিক সিটিতে গনেশ পূজা

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে গনেশ পূজা উদযাপিত হয়েছে।

আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ এভিনিউ এর একটি ভেনুতে, গত শনিবার থেকে গনেশ পূজা শুরু হয়ে তা বুধবার পর্যন্ত চলে। গনেশ পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, সন্ধ্যা আরতি, প্রসাদ বিতরনসহ আরও অনেককিছু।

করোনাকালে সম্পূর্ণ স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে, গনেশ পূজা অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটিতে বিপুলসংখ্যক প্রবাসী হিন্দু নাগরিক গণেশের জন্মোৎসব রূপে পালিত এ পূজা উদযাপনে শরীক হন।

আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button