বিশ্ববাংলা

কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের সময়, বাংলাদেশ সরকারের পাঠানো ৩৫ লাখ টাকার সমপরিমাণ খাদ্যসামগ্রী এবং কাতার সরকারের দেয়া খাদ্যসামগ্রী অসহায় প্রবাসীদের মাঝে নিজ উদ্যোগে পৌঁছে দেয়া স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সম্মাননা জানিয়েছে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের হলরুমে মিডিয়া উইং সচিব মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে, করোনাকালীন সময়ে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক টিমের প্রতি ধন্যবাদ জানিয়েছে, কাতারস্থ বাংলাদেশ দুতাবাস।

এতে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এসময় আলোচনায় অংশ নেন দূতালয় প্রধান মোঃ মাহবুবুর রহমান, শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।

অনুষ্ঠানে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন,কমিউনিটি নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবু এবং ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন। এদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দূতাবাসে মুজিব কর্নার অবমুক্ত করা হয় এবং কমিউনিটির সবার মাঝে মুজিববর্ষের স্টিকার যুক্ত টি-শার্ট হস্তান্তর করা হয়।

এসময় বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কমিউনিটির উন্নয়নের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

দুতালয় প্রধান মাহাবুব রহমান, করোনাকালীন সময়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহযোগিতার জন্য, কাতার সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন বলেন, মানবতার কল্যাণে যারা কাজ করেন তারা নিভৃতচারী।

শেষে বিসিকিউর পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button