আইন-বিচারবাংলাদেশ

সিনহা হত্যা মামলায় এপিবিএন’র ২ সদস্যের জবানবন্দি

মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্প্রতিবার দুপুরে এপিবিএনের ২ সদস্যকে, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে হাজির করে, তদন্ত সংস্থা র‍্যাব। তারা হলেন এপিবিএন’র  এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।

জবানবন্দির জন্য এ দুই জনকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে।

এছাড়া রিমান্ড শেষে সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামীকেও আজ  আদালতে তোলা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button