করোনা: একদিনে বিশ্বব্যাপী ৬ হাজারের বেশি মৃত্যু

বিশ্বব্যাপী আবারো বেড়েছে একদিনে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজারের বেশি। এতে মোট মৃতের সংখ্যা হলো ৮ লাখ ২৯ হাজারের বেশি। আর নতুন করে প্রায় ২ লাখ ৭২ হাজারসহ বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৬৮ লাখ মানুষ।
এদিকে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে তালিকায় এখনও সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে, পরপর দু’দিনই মৃতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে।
করোনা শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে, এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩৭ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৫৬ জনের।
অন্যদিকে, ভারতে গেলো ২৪ ঘণ্টায় আবারো মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬০ হাজারের বেশি। একদিনে সেখানে শনাক্ত হয়েছে আরো ৭৬ হাজার করোনা রোগি।দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখের বেশি।



