বিশ্ববাংলা
লেবাননে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

লেবাননে হৃদরোগে আব্দুল কবির নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বৈরুতের শেরে মনু এলাকায় নিজ কক্ষে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় রিজক হাসপাতালের হিমঘরে রাখা আছে।
জানা যায়, আব্দুল কবির দীর্ঘ ১০ বছর আগে কোম্পানীর ভিসায় লেবানন যান। কয়েকদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বুকে তীব্র ব্যথা শুরু হলে, তিনি যন্ত্রনায় ছটফট করতে থাকে্ন এবং কিছুক্ষন পরেই মারা যান।
আব্দুল কবিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালিকাপুর গ্রামে। বাবার নাম আব্দুল হক। এদিকে তাঁর মৃত্যু সংবাদে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আব্দুল কবিরের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে, লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনরা।



