
করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু, এ নিয়ে মোট মৃতের সংখ্যা চার হাজার ২০৬ জন। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন,মোট শনাক্ত তিন লাখ আট হাজার ৯২৫ জন। নতুন দুই হাজার ২৭ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছেন ১১ হাজার ৬৮৯টি, এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি।
শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে মারা যাওয়া ৩২ জনের মধ্যে পুরুষ ২৬ জন, আর নারী ছয় জন। বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ১৮ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ১৬০ জন, ছাড়া পেয়েছেন এক হাজার ৪০৩ জন।বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৪৪ জন। আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৬৫ জন, আর ছাড়া পেয়েছেন ২৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৩৬৯ জন।
বাংলাটিভি/শহীদ



