প্রধানমন্ত্রীবাংলাদেশ

করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতাই এনে দেননি যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নই বঙ্গবন্ধুর একমাত্র স্বপ্ন ছিলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বলে অভিযোগ করেন, শেখ হাসিনা। কারবালার ঘটনার সঙ্গে ১৫ই আগষ্ট হত্যাকান্ডের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারবালায় নারী ও শিশুরা রক্ষা পেলেও ১৫ আগস্ট তারা রক্ষা পায়নি।

এ সময় ৭৫ এর ১৫ই আগস্টের হত্যাকান্ডের সঙ্গে কারবালার হত্যকান্ডের মিল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারবালার হত্যাকাণ্ডে নারী শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারী-শিশুরাও রক্ষা পায়নি।

এছাড়া, ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহবান জানান সরকার প্রধান। মহামারী সংকট মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বুলবুল আহেমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button