বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় ৪ বাংলাদেশি যুবক নিখোঁজ

দক্ষিণ আফ্রিকায় ৪ জন বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গত বুধবার দেশটির ফ্রী স্টেট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একটি প্রাইভেট কারে চড়ে, একই প্রদেশের ভেলকম শহরে যাওয়ার পথে নিখোঁজ হন তারা।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সবারই মোবাইল ফোন বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদেরকে পথের মধ্যে কোথাও গাড়ীসহ অপহরণ করা হয়েছে।

নিখোঁজ চারজন হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম, চৌমুহনী উপজেলার মোহাম্মদ ফরহাদ, চাটখিল উপজেলার মহসিন এবং সিলেটের রাসেল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেট প্রদেশে অপহরণের হার বৃদ্ধি পাওয়ায়, নিখোঁজ প্রবাসীদের স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন।

এস এইচ মোহাম্মদ, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button