আওয়ামী লীগরাজনীতি

আবেদনপত্র দেখে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত: আইনমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও আবেদনপত্রে কি লেখা আছে সেসব বিবেচনা করে, তার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে, সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে, অনলাইনে কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময় আইনমন্ত্রী বলেন, সস্প্রতি খালেদা জিয়ার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদন করেছে তার পরিবার। সেটা পর্যালোচনা করে এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত হবে। আবেদন হাতে পেলে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায় সেটা বিবেচনা করা হবে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রথমবার প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন। এবারও আবেদনপত্রে কী চেয়েছেন তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button