আইন-বিচারবাংলাদেশ

সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

একাধিক জাতীয় পরিচয়পত্রের অভিযোগে জেকেজির ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন গুলশানের নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।

মামলার এজাহারে, দুটি জাতীয় পরিচয়পত্র রাখা ও দ্বৈত ভোটার হওয়ায় সাবরিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাবরিনা ২০০৯ ও ২০১৬ সালে দুটি জাতীয় পরিচয়পত্র করেন। ২০০৯ সালে সাবরিনা শারমিন হোসেন নামে এবং ২০১৬ সালে সাবরিনা শারমিন হুসেন নামে পরিচয়পত্র করেন তিনি।

প্রথম জাতীয় পরিচয়পত্র-এনআইডির তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডা.সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

করোনাভাইরাস পরীক্ষায়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button