আন্তর্জাতিকএশিয়া

চলে গেলেন প্রণব মুখার্জি

ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক জগতে একটি অধ্যায় সমাপ্ত হল। প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে প্রাক্তন প্রথম নাগরিকের বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

এর আগে ৯ আগস্ট রাতে বাথরুমে পড়ে যান ভারতের এই প্রাক্তন রাষ্ট্রপতি৷ ১০ আগস্ট সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷

হাসপাতালে ভর্তির আগেও প্রণব মুখার্জী নিজেই টুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ৷ সেনা হাসপাতালে তাঁর ব্রেন টিউমারে অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে ভেন্টিলেশনেই ছিলেন কোমাচ্ছন্ন করোনা আক্রান্ত প্রণববাবু প্রণব মুখোপাধ্য়ায়ের প্রয়াণের খবর টুইটারে জানান তাঁর পুত্র অভিজিত মুখোপাধ্য়ায়।

বীরভূমের মিরাটি গ্রামের মুখোপাধ্যায় পরিবারের ছোট ছেলে প্রায় সাড়ে চার দশকের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সাত বার (পাঁচ বার রাজ্যসভা ও দুই বার লোকসভা মিলিয়ে) সাংসদ হয়েছেন। এছাড়া, কেন্দ্রের বিভিন্ন সরকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানোর পাশাপাশি অধিকাংশ মন্ত্রিগোষ্ঠীর শীর্ষ দায়িত্বও পালন করেছেন তিনি।

এরপর ২০১২ সালে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন প্রণববাবু।

সংশ্লিষ্ট খবর

Back to top button