মেহেরপুরে ভুয়া কবিরাজের জেল-জরিমানা

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সাজিদ রহমান নামের এক ভুয়া কবিরাজকে এক মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ইয়ানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডিত ভুয়া কবিরাজ সাজিদ রহমান (২৪) নাটোর জেলার,লালপুর থানার ইসলামপুর গ্রামের মাজদার রহমানের ছেলে।
জানা গেছে, গাংনী উপজেলার তেরাইল গ্রামের শশুর বকুলের বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে কবিরাজি ব্যাবসা চালিয়ে আসছেন সাজিদ রহমান। বিভিন্ন এলাকায় নিযুক্ত দালাল চক্রের মাধ্যমে রোগী সংগ্রহ করে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন তিনি।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কবিরাজ সাজিদ রহমানের কাছে চিকিৎসা সম্পর্কিত কাগজপত্র না থাকায় বাংলাদেশ আয়ুর্বেদিক ও ইউনানী আইন লঙ্ঘন অপরাধে এক মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেছেন।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



