
শ্রদ্ধা ভালবাসা আর অগণিত বাঙ্গালির চোখের জলে চিরবিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসর প্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত। মঙ্গলবার দুপুরে সবুজবাগ শ্মশানে শেষ কৃত্তের মধ্য দিয়ে অনন্ত লোকের পথে যাত্রা করেন জাতির এই সূর্য সন্তান।
সকাল আটটা বেজে পনেরো মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে হয় রনাঙ্গনের অকুতোভয় সৈনিক অবসর প্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্তের মরদেহ।
এখানেই জাতীর এই সূর্য সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে সি আর দত্তে চলে যাওয়া দেশের জন্য অপুরোনিয় ক্ষতি বলে জানান বিশিষ্টজনেরা।
বাবার শেষ কৃত্তে এসে আশীর্বাদ প্রার্থনা করেন চিত্ত রঞ্জন দত্তের সন্তানেরা। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সবুজবাগ শ্মশানে। সেখানেই শেষ কৃত্তের মধ্য দিয়ে অনন্ত লোকের পথে অন্তিম যাত্রা করেন জাতির এই সূর্য সন্তান।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



