অন্যান্যবাংলাদেশ

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে ১ দিনের রাষ্ট্রীয় শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বুধবার একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশও।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। সকাল ১১টা থেকে শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে দিল্লির লোধি শ্মশানঘাটে নেয়া হবে তার মরদেহ। সেখানে দুপুর আড়াইটায় হবে তার শেষকৃত্য। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে সব আনুষ্ঠানিকতা।

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে তার জীবনাবসান হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সংশ্লিষ্ট খবর

Back to top button