
আজ থেকে যত আসন তত যাত্রী এই নিয়মে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন। সরকার ঘোষিত নতুন নিয়মে সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন সড়কে বাস-মিনিবাস ও দূরপাল্লার বাসে পুরনো ভাড়ায় যাত্রীদের যাতায়াত করতে দেখা যায়।
প্রত্যেক বাসেই ছিল পর্যাপ্ত সংখ্যক যাত্রী। তবে, ভাড়া কমানো নিয়ে স্বস্তি থাকলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে শংকা রয়েছে যাত্রীদের। পরিবহন চালক ও সহকারিদের মাস্ক পরা এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহারে দেখা যায় উদাসীনতা।
গেলো ৩১মে থেকে গণপরিবহনে সীমিতসংখ্যক যাত্রী পরিবহনের শর্তে ৬০শতাংশ ভাড়া বাড়ানো হয়।তবে,কয়েকদিন আগে এ সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী গণপরিবহনে দাড়িয়ে যাত্রী নেয়া যাবে না।



