
সাবেক ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ৪ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করেছেন। ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম মঙ্গলবার সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার প্রিন্সপাল অফিসার সাদিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও সিনিয়র অফিসার আওলাদ হোসেনের সাক্ষ্য নেন।
তারা তিনজনই জব্দ তালিকার সাক্ষী। এদিন আসামিপক্ষ সাক্ষীদের জেরা করেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। মামলার ১৮ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাতজনের সাক্ষ্য নেয়া হল।
সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা। তিনজনই জব্দ তালিকার সাক্ষী। তারা হলেন- সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার প্রিন্সপাল অফিসার সাদিকুল ইসলাম, শাকওয়াত হোসেন মিশন ও একই শাখার সিনিয়ার অফিসার আওলাদ হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৪ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। মামলার ১৮ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।



