অন্যান্যবাংলাদেশ

শিগগিরই শুরু হবে বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী এ কথা জানান।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ওপর একটি ফিল্ম তৈরি হচ্ছে যেটি বায়োপিক। তার অনেক কাজ এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিডের কারণে শুটিং শুরু হতে পারেনি। আশা করছি শিগগিরই শুটিং শুরু হবে।

একই সঙ্গে দুই দেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্রের কাজও আমরা শুরু করবো। সেটার কাজ এগোচ্ছে ধীরে ধীরে। ’ আমরা এ বিষয়গুলো আলোচনা করেছি। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো তুলনা হয় না। পাশাপাশি দ্বিপাক্ষিক আরও কিছু বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর। একই সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর। অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। গত বছর বিটিভি ও দূরদর্শনের খুব ল্যান্ডমার্ক এচিভমেন্ট যে, বিভিটি এখন আমাদের স্যাটেলাইট চ্যানেলে ফ্রি দেখা যায়।

একই সঙ্গে অলইন্ডিয়া রেডিও এবং বেতারেরও একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মোটামুটি অনেকগুলো কাজ হয়েছে আমাদের। দুই দেশের সংস্কৃতিতেও মিল রয়েছে। আরও অনেক কিছুই করার আছে, আগামীতে সেগুলো হবে। ’

অন্যদিকে, রীভা গাঙ্গুলি দাশ বলেন, ‘আজ আমি মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছিলাম। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন, সেজন্য ভারতে রাষ্ট্রীয় শোক চলছে। আজ বাংলাদেশেও রাষ্ট্রীয় শোক চলছে। তিনি বাংলাদেশের খুব ভালো বন্ধু ছিলেন। ’

সংশ্লিষ্ট খবর

Back to top button