মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

সরকারের পাশাপাশি, সহায়সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে যুক্ত হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা মেডিকেল, শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরিসহ সকল প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার কথাও জানান তিনি।
সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এসময় করোনা সংকটে দেশের নিম্নআয়ের মানুষগুলো কষ্টে আছে- উল্লেখ ক’রে দলের নেতাকর্মীদেরকে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মাধ্যমে নয়- বরং শেখ হাসিনার উদার নীতির কারণেই বেগম জিয়া জামিন পেয়েছেন।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



