অন্যান্যবাংলাদেশ

আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২,৫৮২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৫১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৮২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

বুধবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন, আরও ২ হাজার ৮৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন।

এদিকে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৮ লাখ ৬১ হাজারের বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button