
এডমিরাল পদে পদোন্নতি পেলেন, নৌ-বাহিনী প্রধান এম শাহীন ইকবাল। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নৌ-প্রধানকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনা ও বিমান বাহিনী প্রধান।
১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌ-বাহিনীতে যোগদান করেন এম শাহীন ইকবাল। ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন তিনি। এরপর দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন শাহীদ ইকবাল।
২৫ জুলাই থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তিনি। সেখান থেকে এডমিরাল পদমর্যাদায় উন্নতি হলেন নৌ-প্রধান।



