আন্তর্জাতিকএশিয়া

জাপান উপকূলে ৪৩ ক্রুসহ কার্গো জাহাজ নিখোঁজ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আমামি ওশিমা দ্বীপের কাছে টাইফুনের প্রভাবে ৪৩ ক্রু এবং ৫ হাজার ৮শ’ পশুবাহী একটি কার্গো জাহাজ নিখোঁজ হয়েছে। নিখোঁজ ক্রুরা ফিলিপাইন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাগরিক।

গালফ লাইভস্টক ওয়ান নামের পানামা ভিত্তিক জাহাজটি পূর্ব চীন সাগরে নিখোঁজ হয় বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম এনএইচকে। নিউজিল্যান্ডের নেপিয়ার থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহাজটি।

সাগরে একটি লাইফবোট এবং লাইফ জ্যাকেট পরা একজনকে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে কোস্টগার্ডরা। তবে, টাইফুন মায়সাকের কারণে বিরূপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানান উদ্ধারকারী জাহাজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button