ইউএনও ওপর সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

ইউএনও ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা, এটি পূর্ব শত্রুতার জের নয়। তাকে রংপুর থেকে ঢাকায় আনা হয়েছে। ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩ স্পেটেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি জানান, রাতে ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে কে বা কারা। পরে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে গুরুতর আহত করার পর পালিয়ে যায়।



