আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরাইলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

সৌদি আরব নিজেদের আকাশপথ ইসরাইলকে ব্যবহার করতে  দিলেও এমন কোনো অনুমতি দেবে না কুয়েত। এছাড়াও ইসরাইলি বিমান কুয়েতের আকাশ ব্যবহার করবে বলে যে খবর ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছে কুয়েত।

কুয়েতের গণমাধ্যম আলকাবাস জানিয়েছে, ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর জন্য কখনই কুয়েতের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার নতুন রুটটি কুয়েত দিয়ে নয়, অন্য কোনো দেশের মধ্য দিয়ে গেছে, যেটি কুয়েত থেকে অনেক দূরে।

কুয়েত সরকার বলছে, তারা কোনো দিনই ইসরাইলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়া কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না।

বুধবার সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন এক বিবৃতিতে, সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে।

মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের বৈঠকের পরেই সিদ্ধান্তটি ঘোষণা করে সৌদি আরব।

সংশ্লিষ্ট খবর

Back to top button