দেশবাংলা

২য় দিনের মতো বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুট

নৌ-চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ২য় দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

এই রুটে ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট যানবাহন ও যাত্রীবাহি বাস চলাচল করছে। তবে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। পাটুরিয়া থেকে ফেরীগুলোকে তিন কিলোমিটার ঘুরে দৌলতদিয়া ঘাটে যেতে হচ্ছে।

এতে করে নৌপথে ফেরী পারাপারে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে,পাটুরিয়া ট্রাক টার্মিনালে অন্তত ৪শ’ ট্রাক পারের অপেক্ষায়।এ অবস্থায় সড়কে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button