অন্যান্যবাংলাদেশ

আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১,৫৯২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন ৪ হাজার ৪৭৯ জন। আর নতুন শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ২৫ হাজার ১৫৭ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ২১ হাজার ২৭৫ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরো ৪ হাজার ৮শ’ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ৮৩ হাজার। একদিনে নতুন প্রায় ২ লাখ ৭০ হাজারসহ মোট আক্রান্ত ২ কোটি ৭০ লাখের বেশি।  সুস্থ হয়েছেন এক কোটি ৯১ লাখের ওপরে।

সংশ্লিষ্ট খবর

Back to top button