অন্যান্যবাংলাদেশ

দেশে সাক্ষরতার হার বেড়েছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সাক্ষরতার হার অনেক বেড়েছে উল্লেখ করে বর্তমানে সারাদেশে এ হার ৭৪ দশমিক ৭ শতাংশ বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। স্বাক্ষরতার হার আরো বাড়াতে  নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, আগামী ৮ সেপ্টেম্বর সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে। এসময় করোনা সংকটে স্কুল খোলা না গেলে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হবে না বলে জানান তিনি।

এছাড়া শিশুদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত না হয়, ততদিন স্কুলগুলো খোলা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button