অন্যান্যবাংলাদেশ

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার সকাল থেকে, মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে কিনা নিশ্চিত হতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মাটি খোঁড়ার কাজ শুরু করে। মসজিদের সামনের সড়কে মাটি খোঁড়ার জন্য ৪০ থেকে ৫০ শ্রমিক শাবল, ছেনি, কোদাল, টুকরিসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন।

ওই ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক। তবে একজন আশঙ্কামুক্ত হয়েছেন।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button